বুধবার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউপির ছিদ্দিক আহম্মদের ছেলে বজরুজ মিয়া, বালুখালী পূর্বপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল ও পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে ছৈয়দুল বশর প্রকাশ ছৈয়দ উল্লাহ।
.png)
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ১০৫ কোটি টাকা মূল্যের ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বিজিবির একটি টহল দল। এ ঘটনায় বিজিবির হাবিলদার আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১০ জুন আদালতে চার্জশিট দেন। একই বছর ১৮ অক্টোবর মামলার চার্জ গঠন করে ৯ জন সাক্ষী ও ৪ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার তিনজনের বিরুদ্ধে এ রায় দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।