ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফের চালু হচ্ছে স্পেশাল ট্রেন

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১২:২০, ২৫ আগস্ট ২০২৪
কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফের চালু হচ্ছে স্পেশাল ট্রেন
ট্রেন। ফাইল ফটো

কক্সবাজার-চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিলো কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হলেও বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন।

গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এ ট্রেনটি।

Advertisement

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!