ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে যুবলীগ নেতার বাড়িতে মিলল পিস্তল-গুলি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৪
নাটোরে যুবলীগ নেতার বাড়িতে মিলল পিস্তল-গুলি
নাটোরে যুবলীগ নেতার বাড়িতে মিলল পিস্তল-গুলি। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাসা থেকে একটি লাইসেন্সবিহীন (MR.INDIA) পিস্তল, ২ রাউন্ড গুলি ও পিস্তলের হোলস্টার উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে, এহিয়া চৌধুরী পলাতক থাকায় কাউকে এ সময় আটক করা হয়নি।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর সদর উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন চৌধুরী পাড়ার বাড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল।

জানা যায়, এহিয়া চৌধুরীর বাসায় রাত সাড়ে ৩টার দিকে ক্যাপ্টেন মোস্তফার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ির আলমিরার ড্রয়ার থেকে একটি লাইসেন্সবিহীন (MR.INDIA) পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি সিলিং ও পিস্তলের হোলস্টার উদ্ধার করা হয়।

Advertisement

ক্যাপ্টেন মোস্তফা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ সময় কাউকে আটক করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!