ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৪
নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
নিহত শাকিল হোসেন -ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।

মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement

তিনি আরো বলেন, আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!