বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে এ ঘটনা ঘটে। নিহত এনায়েত উল্লাহ (২৪) উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে।
তাড়াইল থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে যান। বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে এনায়েত উল্লাহ গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যান।
.png)
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত লিটন মিয়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।