ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২১ আগস্ট ২০২৪
কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু
ফাইল ফটো

কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে আমেনা বেগম মুহুনী (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের লাহু মিয়ার স্ত্রী।

বুধবার সকালে উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আমেনা বেগম ঘর থেকে উঠানে বের হন। এসময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বিকেলে মুরাদনগর থানার ওসি প্রভাশ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!