ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাই আহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১৫ আগস্ট ২০২৪
কালিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাই আহত
ফাইল ফটো

সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার ছোট ভাই আল রায়হান (১৪)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও আল রায়হান। এ সময় হঠাৎ বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

Advertisement

কালিগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে আল ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!