[ দেশজুড়ে ]
শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, অভিযুক্তকে অপসারণের দাবি
ফাইল ফটো
শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ ও অভিযুক্ত ম্যানেজারকে অপসারণে দাবিতে কর্মবিরতি পালন করেছে নাভা নীট কম্পোজিট লিমিটেডের পোশাক শ্রমিকরা।
শনিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় তারা এ কর্মবিরতি পালন করে। এ সময় কয়েক শ’ শ্রমিক উপস্থিত ছিলেন।
জানা গেছে, নাভা নীট কম্পোজিটের প্রোডাকশন ম্যানেজার মো: খোরশেদ আলমকে অপসারণের দাবিতে তারা কর্মবিরতি পালন করেছেন। তাদের ভাষ্য, প্রোডাকশন ম্যানেজার খোরশেদ তাদের সঙ্গে হরহামেশাই এমন বাজে ব্যবহার করেন। এজন্য তার অপসারণ দাবি করছেন তারা।
সমস্যার সমাধান করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে কারখানা মালিক পক্ষের। এরই মধ্যে বিষয়টি নিয়ে নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!