ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির উঠানে আসা বন্যার পানিতে প্রাণ গেল ছোট্ট ওমরের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৮ আগস্ট ২০২৪
বাড়ির উঠানে আসা বন্যার পানিতে প্রাণ গেল ছোট্ট ওমরের
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে ডুবে দেড় বছরের ওমর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মোর্শেদ আলমের ছেলে।

মোর্শেদ আলম বলেন, ওমর ঘরের ভেতর খাটের ওপর বসেছিল। সে একটু-আধটু হাঁটা শিখেছিল। পরিবারের সদস্যদের অগোচরে ওমর বাড়ির উঠানে উঠে আসা বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ বলেন, মৃত অবস্থায় স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তার হার্টবিট পাইনি। এই বন্যা পরিস্থিতিতে সাঁতার না জানা শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!