ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৭ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল কুলছুমের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ২৮ আগস্ট ২০২৪
৭ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল কুলছুমের
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে একটি ভবনের সাত তলা থেকে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, বিবি কুলছুম স্বজনদের দেখতে আত্মীয়ের বাসায় ওই ভবনে আসে। এ সময় ভবনের ৭ তলায় ওঠে ভুলবশত লিফটের খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এসএমকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ৭ তলা ভবন থেকে পড়ে কুলছুম নামে এক নারী মারা গেছেন। তিনি ঘটনাস্থলে আত্মীয়দের দেখতে এসেছেন বলে শুনেছি।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!