[ দেশজুড়ে ]
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ফাইল ফটো
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় সেকেন্দার আলী (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের ভিটাশাইর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেকেন্দার আলী ভিটাশাইর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পথচারী সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। এ সময় যশোর সড়কের ভিটাশাইর টেক্সটাইল মিলের সামনে সেকেন্দার আলীকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!