ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে সড়কে ঝরল ফরিদপুরের ২ যুবকের প্রাণ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২৭ আগস্ট ২০২৪
সৌদিতে সড়কে ঝরল ফরিদপুরের ২ যুবকের প্রাণ
লিয়ন ফকির ও নাজমুল শেখ -ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লিয়ন ফকির ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের একমাত্র ছেলে এবং নাজমুল তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে।

গত শনিবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

লিয়নের মামা লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি আরবে যান লিয়ন ফকির। শনিবার রাতে নাইট ডিউটি করে ভোর রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৬ জন মারা গেছেন।

Advertisement

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নাজমুল নিহত হওয়ার সংবাদটি নিশ্চিত করেন তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!