ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২৭ আগস্ট ২০২৪
অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জিহান নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন।

সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান ঐ উপজেলার দরবেশহাট সওদাগর পাড়ার অনু সওদাগরের ছেলে। আহতের নাম মোহাম্মদ রাজিম। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনায় জিহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!