ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২৭ আগস্ট ২০২৪
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুদ রানা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। কোতোয়ালি পুলিশ ঘাতক কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় কারাগারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে ও কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী।

নিহতের বাবা বজলুর রহমান জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে ঢাকা থেকে বেনাপোলগামী মালবোঝাই কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তায় ছিঁটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ কাভারভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়।

Advertisement

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত রানা নামে এক যুবকের লাশ জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে হাসপাতালের রেজিস্ট্রার খাতার বহনকৃত মৃত উল্লেখ করে লাশ মার্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!