সোমবার (২৬ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের পীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র হৃদয় বিশ্বাস ওই এলাকার শাহাজান বিশ্বাসের ছেলে ও দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে বৈদ্যুতিক কাজ করছিলেন মিস্ত্রী। এ সময় বৈদ্যুতিক মিস্ত্রী নেগেটিভ-পজিটিভ দুটি তারের মধ্যে একটি তার কেটে হৃদয়কে দেন এবং অন্য তারটি অন্যত্র সরিয়ে ফেলতে বলেন। এতেই ঘটে বিপত্তি। পজিটিভ তারটি নিচে থাকা পানিতে পড়লে পানি বৈদ্যুতায়িত হলে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হৃদয় বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।