[ দেশজুড়ে ]
খালে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
রায়হান উদ্দিন। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহর (খান সাহেব) ছেলে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর ইউপির বগাচতর এলাকায় ভূঁইয়ার হাট খালে এ ঘটনা ঘটে।
মৃত রায়হান চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন। তার বাবা একজন প্রবাসী। সংসারের রায়হানই বড় ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য সজল কুমার শীল জানান, কয়েকজন বন্ধু মিলে সকালে ভূঁইয়ার হাট খালে মাছ ধরতে যান রায়হান। এ সময় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান তিনি। পরে তাকে জালে প্যাঁচানো অবস্থায় খালের গভীর থেকে উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!