ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২০ আগস্ট ২০২৪
ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ
ফাইল ফটো

সাতক্ষীরায় মারিয়া খাতুন (১২) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সে শহরের কাটিয়া লস্করপাড়া (পদ্মপুকুর) এলাকার কাঠ ব্যবসায়ী হাফিজুর রহমানের কন্যা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, মায়ের বকুনি খেয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে সকলের অজান্তেই নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানায়।

Advertisement

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে মারিয়া খাতুনের এক বান্ধবী তাকে ডাকতে আসে। দরজা বন্ধ দেখে সে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে মারিয়া ঝুলে আছে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ছিল।                                       

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!