ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১৯ আগস্ট ২০২৪
৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ফাইল ছবি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৮ আগস্ট) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৮-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতীয় ভূখণ্ড থেকে তাদের আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন- জামালপুর সীমান্ত এলাকার লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮) ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সোমবার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখন্ড থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের আটক করেন।

Advertisement

বিজিবির প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তাদের দেশে ফেরত পাঠানো হবে নাকি ভারতীয় পুলিশে হস্তান্তর করা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!