ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১১ জুন ২০২৪
এবার কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়া গ্রাম থেকে আড়াই মাস বয়সের ইসরাফিল নামের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, সোমবার দিবাগত রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় কোল থেকে ঐ শিশুকে বা কারা নিয়ে গেছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু ইসরাফিলের বাবা জিয়াউর রহমানের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর।

গতকাল সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অবস্থিত নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। ওই বাড়ি থেকেই চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

আরো পড়ুন>> রাতের আঁধারে ঘরের সিঁদ কেটে শিশু চুরি

শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর মায়ের সঙ্গে একমাত্র ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। দুইজনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল খোলায় ছিল বলে জানান তিনি। তাৎক্ষণিক বাড়ির সবাই আশেপাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তারা। পরে সকালে বিষয়টি থানায় জানানো হয়েছে।

বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা জানান, আদাবাড়িয়া গ্রামের মহন মন্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরো পড়ুন>> ঘরের সিঁধ কেটে শিশু চুরির কারণ জানালেন পুলিশ সুপার

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে এখনো আটক করা হয়নি।

প্রসঙ্গত, গত রোববার (৯ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে এক দম্পতির ২ মাস বয়সী ছেলেকে বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ শিশু চুরির ১৫ ঘণ্টার মধ্যে (সোমবার বিকেল) শিশুটিকে উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!