ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মসজিদ থেকে জুতা চুরি, প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪, ১১ জুন ২০২৪
মসজিদ থেকে জুতা চুরি, প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত!
ছবি: সংগৃহীত

মসজিদ থেকে জুতা চুরির দায়ে এক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। অভিযুক্ত ওই প্রবাসীকে জুতা চুরির দায়ে এরইমধ্যে গ্রেফতারও করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই প্রবাসী মিসরের নাগরিক। সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি জুতার বাক্সে রাখা জুতা তার ব্যাগে ঢুকাতে শুরু করেন। এরপর ব্যাগ ভরা হয়ে গেলে তিনি বের হয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে।

Advertisement

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই প্রবাসীর এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। এসবের মধ্যে একাধিক চুরি ও বিশ্বাসভঙ্গের মতো ঘটনা রয়েছে।

গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার নিয়ম অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!