রোববার দিবাগত রাতের কোনো এক সময় এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। সোমবার (১০ জুন) দুপুরে চুরির ঘটনা জানতে পারেন এলাকাবাসী।
এর আগে, গত শুক্রবার রাতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এছাড়া চলতি বছরের ১৯ মার্চ ভোররাতে বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশ দিয়ে সোমবার দুপুরে যাচ্ছিলেন এক কৃষক। এ সময় তিনি কবরস্থানে বাঁশের চাটাই সরানো ও মাটি খোঁড়া দেখতে পান। পরে তিনি কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান পাঁচটি কবর খোঁড়া, ভেতরে মরদেহের কোনো কিছু নেই।
সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।