কাশিয়াডাঙ্গা থানার ওসি এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ থেকে ২৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরে কঙ্কাল হয়ে গেছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। বিকেলে কয়েকটি শিশু নালাটির পাশে খেলাধুলা করার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
ওসি আরো বলেন, মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে এটি একটি পুরুষের মরদেহ তা বোঝা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পদক্ষেপ নেয়া হবে।
.png)