রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পৌরসভার মধ্যে রয়েছে, সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুর পৌরসভা। এই ৪ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। উপজেলাগুলোর মধ্যে রয়েছে, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, জালামগঞ্জ, দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক ও মধ্যনগর উপজেলা।
.png)
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আমি প্রতিনিয়ত পৌরসভার মানুষকে সেবা দিয়ে গেছি। কারণ এই শহরের মানুষের কাছে আমার অনেক দায়বদ্ধতা আছে। তবে রোববার অপসারণের একটি চিঠি আমি পেয়েছি।