ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় আইনজীবী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ৫ আগস্ট ২০২৪
সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় আইনজীবী নিহত
ছবিতে রানা মিয়া পুরকায়স্থ

সুনামগঞ্জে সংঘর্ষ চলাকালে টিয়ারশেলে জ্ঞান হারিয়ে পড়ার পর অটোরিকশার আঘাতে আহত এক সিনিয়র আইনজীবীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৪ আগস্ট) রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত রানা মিয়া পুরকায়স্থ (৭০) সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী। ধর্মপাশা উপজেলা সদরের পুরকায়স্থ বাড়ির বাসিন্দা তিনি। 

স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টার দিকে আদালত থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন রানা মিয়া। এ সময় কোর্ট পয়েন্ট এলাকায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় তার সামনে পুলিশের ছোড়া একটি টিয়ারশেল এসে পড়লে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে একটি অটোরিকশা এসে ধাক্কা দেয় তাকে। এতে তার মাথায় রক্তক্ষরণ হয়।

Advertisement

পরে স্থানীয়রা ওই আইনজীবীকে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে নিয়ে যান স্বজনরা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেখানে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডের ব্যবস্থা করেন তারা। আইসিইউতে নেয়ার পথে রাত ৯টায় তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী বলেন, আমাদের একজন সিনিয়র আইনজীবী মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!