ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ৪ আগস্ট ২০২৪
সুনামগঞ্জে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে 
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে কোটা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ চলছে।  

রোববার সকালে সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে প্রথমে শিক্ষার্থীরা জড়ো হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের তাড়িয়ে দেন। পরে শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিতে যায়। ফুল দিয়ে বরণ করার পর ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় সময় ছাত্রলীগও মিছিল করতে করতে এগিয়ে যেতে থাকে পুরাতন বাস স্টেশন এলাকার দিকে। আর এতেই বাধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। 
 
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ সময়  সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত হয়। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। সংঘর্ষের সুনামগঞ্জ শহরে আতংক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দিয়েছেন। জনসমাগম ও যানচলাচল প্রায় বন্ধ হয়ে গেছে শহরে। 

কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলে আসছিল। এই প্রথম আজ সংঘর্ষে বাধে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে।  

Advertisement

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, এখনো সংঘষ চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে সংঘর্ষ এখনো চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!