ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘের সঙ্গে লড়াই, যেভাবে বেঁচে ফিরলেন রেজাউল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১০ আগস্ট ২০২৪
বাঘের সঙ্গে লড়াই, যেভাবে বেঁচে ফিরলেন রেজাউল
আহত জেলে রেজাউল পাইক

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন শ্রবণ প্রতিবন্ধী রেজাউল পাইক নামে এক জেলে।

শনিবার বেলা ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। আহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ।  

Advertisement

জানা যায়, রেজাউল জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। পরে ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় কাঠ সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলা করে। এ সময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। বর্তমানে নিজ বাড়িতে থেকে চিকিৎসা  নিচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!