আজ ২৯ জুলাই, আন্তর্জাতিক বাঘ দিবস। চলতি বছর এই দিনটি আজ সোমবার পালন করা হচ্ছেবে। তবে ২০২৪ সালে আন্তর্জাতিক বাঘ দিবসের কোনো থিম নেই।
সারা বিশ্বজুড়ে বাঘের বিভিন্ন প্রজাতির সংখ্যা দিনের পর দিন কমেই চলেছে। বহু জাতির বাঘ আজ লুপ্ত প্রায়। বিভিন্ন প্রজাতির বাঘকে অস্তিত্ব সংকট থেকে কীভাবে রক্ষা করা যায়, সেই পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস।
.png)
বাঘ এমন একটি প্রাণী যে তৃণভূমি, তুষারময় বন, ম্যানগ্রোভ জলাভূমি সহ বিভিন্ন জায়গায় অবাধে বেঁচে থাকতে পারে। কিন্তু এত কঠিন অভিযোজন যোগ্যতা থাকা সত্ত্বেও ২০ শতকের শুরু থেকে বাঘের সংখ্যা প্রায় ৯৫ শতাংশের বেশি কমে গেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ অনুসারে, সারা বিশ্বে বাঘের সংখ্যা বর্তমানে মাত্র ৩ হাজার ৯০০, যা সত্যি উদ্বেগের বিষয়।
বাঘ অন্য প্রাণীদের স্বীকার করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু যেভাবে বিপুল পরিমাণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাতে আগামী দিনে পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। বন্য অঞ্চলের চোরাশিকারী এবং চামড়া ব্যবসায়ীদের উৎপাতে বাঘের প্রাণ আজ বিপন্ন।