ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য মেরামত করলেন শিল্পীরা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৯ আগস্ট ২০২৪
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য মেরামত করলেন শিল্পীরা
ছবি: সংগৃহীত

ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে স্থাপিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটি মেরামত করেছেন ময়মনসিংহের শিল্পীরা। এর আগে, ৫ আগস্ট দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হয় জয়নুল আবেদিনের ভাস্কর্য।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ভাস্কর্যটির মেরামতের কাজ শেষ হয়। এর আগে, ওই দিন দুপুর সাড়ে ১২টায় মেরামতের কাজ শুরু করেন শিল্পীরা।

ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন বলেন, ৫ আগস্ট জয়নুল আবেদীনের ভাস্কর্যটি ভুলবশত কিছুটা ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। তখন বিষয়টি স্থানীয়রা দেখে তাদের শান্ত করেন। এতে ভাস্কর্যটির নাক, গাল ও ঘাড়ের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা শিল্পী সমাজ এটি মেরামত করেছি।

Advertisement

মেরামত কাজে অংশ নেন চিত্রশিল্পী হোসাইন ফারুক, জয়ন্ত কুমার তালুকদার শিবু, হাসান মাসুদ, গৌতম কুমার দেবনাথ, বিশ্বজিৎ কর্মকার তপু, কবি ও সমাজসেবক আলী ইউসুফ, গোকুল চন্দ্র বসাক পাপন, মঈনউদ্দিন ঝুনু, আবৃত্তি শিল্পী সূর্য খান, শিক্ষার্থী নাহরীন আহমেদ নক্ষত্র, জয়িতা অর্পা, জওয়াতা আফনান, সিরাজান মুনীরা নিমফিয়া, অর্ঘ্য দাস অঙ্কুর, প্রিয় রঞ্জন দাস, অনুসমিতা, অনিরুদ্ধ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!