ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জন্মস্থানে শাকিরার ভাস্কর্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২৮ ডিসেম্বর ২০২৩
জন্মস্থানে শাকিরার ভাস্কর্য
ছবি: সংগৃহীত

শিল্পী ইয়িনো মার্কেসের তৈরি ভাস্কর্যটিতে পপ তারকার ২০০৫ সালে প্রকাশিত বিখ্যাত মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’ এর নাচের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। শাকিরাকে বিকিনি পরে কোমর দুলিয়ে নাচের ভঙ্গিতে দেখা গেছে।

কলম্বিয়ান পপ তারকা শাকিরার সম্মানে জন্মস্থান ব্যারানকুইলাতে তার একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

সম্প্রতি স্থাপন করা ব্রোঞ্জ এবং অ্যালুমিনিয়ামের তৈরি শাকিরার ওই ভাস্কর্যটি সাড়ে ৬ মিটার উচ্চতার বলে আল জাজিরার বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisement

শিল্পী ইয়িনো মার্কেসের তৈরি ভাস্কর্যটিতে পপ তারকার ২০০৫ সালে প্রকাশিত বিখ্যাত মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’ এর নাচের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। শাকিরাকে বিকিনি পরে কোমর দুলিয়ে নাচের ভঙ্গিতে দেখা গেছে।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে ম্যাগডালেনা নদীর তীরে উন্মোচন করা ভাস্কর্যটির গোড়ায় লেখা হয়েছে, একটি অনন্য প্রতিভা, একটি কণ্ঠ যা জনসাধারণকে নাড়া দেয়।

ভাস্কর্য উন্মোচনের অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী শাকিরার বাবা-মা উইলিয়াম মেবারাক এবং নিদিয়া রিপোল উপস্থিত ছিলেন।

টুইটারে শাকিরা লিখেছেন, আমার দেশের মানুষের বিশাল শৈল্পিক প্রতিভার এই উদাহরণের জন্য ধন্যবাদ। আর ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ভাস্কর্যটির পাশে আমার পিতা-মাতাকে দেখে আমি বেশ আনন্দিত। আমার এ ছোট হৃদয়ের জন্য এটি বিশাল প্রাপ্তি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!