ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ইমরুল, মুহূর্তেই গেল প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২৭ জুলাই ২০২৪
সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ইমরুল, মুহূর্তেই গেল প্রাণ
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে কসবা-সৈয়দাবাদ সড়কের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরুল পৌরশহরের আড়াইবাড়ী গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে। সে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ইমরুল সাইকেল চালিয়ে এসে পৌরশহরের কদমতলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সৈয়দাবাদের দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!