ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ২৭ জুলাই ২০২৪
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
ছবিতে স্থানীয় সাংবাদিক নুরুজ্জামান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান নামে এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর থেকে নূরনগরে নিজ বাড়িতে ফেরার পথে গোপালপুর অভিমুখী নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে পড়ে তিনি নিহত হন তিনি।

স্থানীয় সাংবাদিক সামিউল মনির জানান, অনলাইন নিউজ পোর্টাল নীলা আকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান অন্ধকারে তার ব্যবহৃত সাইকেলটি নিয়ে গর্তের মধ্যে পড়ে যান। আর গর্তের মধ্যে উঁচু করে রাখা রডে তার মাথা ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!