ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাসেল ভাইপার সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে এলেন নারী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২৪ জুলাই ২০২৪
রাসেল ভাইপার সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে এলেন নারী
হাসপাতালে ভর্তি রেনু বেগম। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রাসেল ভাইপারের ছোবলে আহত হয়েছেন রেনু বেগম (৫০) নামে এক নারী। পরে মৃত রাসেল ভাইপার সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে আসেন ওই নারী।

বুধবার বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা তীরের আটিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেনু বেগম ওই গ্রামের কৃষক লোকমান মোল্লার স্ত্রী।

আহত নারীকে মুন্সীগঞ্জ জেনারল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

জানা গেছে, নিজ বাড়ির পাশের সড়কে বসে ক্ষেত থেকে তুলে আনা পাট গাছ বাঁধছিলেন নারী রেনু বেগম। এ সময় পাট গাছের ভেতরে থেকে হঠাৎ করেই রাসেল ভাইপার তার বাম পায়ে ছোবল দেয়। পরে তিনি ওই সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।

মুন্সীগঞ্জ জেনারল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরদার জানান, আহত নারী মৃত রাসেল ভাইপার হাতে নিয়েই হাসপাতালে ছুটে আসেন। এখানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তারপরও তাকে ঢামেকে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!