ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ১৫ জুলাই ২০২৪
মাছ ধরতে গিয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে যুবক
হাসপাতালের বেডে শুয়ে আহত মিঠু বেপারী। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় মিঠু বেপারী (৩২) নামের এক যুবক রাসেল ভাইপার সাপের ছোবলে আহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) দিনগত রাত ১টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরবলাসিয়া এলাকার এ ঘটনা ঘটে।

পরে সেখানে মিঠুর সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সঙ্গে তারা সাপটিকেও ধরে নিয়ে যান। বর্তমানে ওই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিঠু বেপারী ঢেউখালি ইউপির চরবলাসিয়া গ্রামের মজিবুর বেপারীর ছেলে।

ঢেউখালি ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছেন, রোববার রাতে মিঠু জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। পরে জাল টানার সময়ে তাকে বাম হাতের তর্জনি আঙ্গুলে (কেনি আঙ্গুল) রাসে ভাইপার সাপ ছোবল দেয়। এরপর মিঠুর সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মাইদুল ইসলাম জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে ওই রোগীকে হাসপাতালে আনা হয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গের লোকেরা সাপটি নিয়ে হাসপাতালে এসেছিলেন। এটি রাসেল ভাইপার। কিন্ত রোগীর মধ্যে বিষাক্ত সাপে ছোবল দিলে যে উপসর্গগুলো থাকে তার কোনোটিই নেই। এ জন্য ২৪ ঘণ্টার মধ্যে কোনো উপসর্গ যদি দেখা না যায় তাহলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হবে না।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সল বলেন, ওই রোগীকে এখনো অ্যান্টিভেনম দেওয়া হয়নি। এখন পর্যন্ত তিনি ভালো আছেন। রোগীর সঙ্গের লোকজন ব্যাগে করে সাপটি নিয়ে এসেছিলেন। শুনেছি তারা পরে বাইরে গিয়ে সাপটি মেরে ফেলেছেন।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!