নিহত মোশারফ হোসেন মিলন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
এমদাদ হোসেন নামে নিহতের এক স্বজন জানান, দক্ষিণ আফ্রিকার মিউর্যান্ড তুর্কি মসজিদে মাহফিলে অংশগ্রহণ শেষে প্রিটোরিয়া যাওয়ার পথে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় লরির ধাক্কায় ঘটনাস্থলে মারাত্মক আহত হন মোশারফ হোসেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অপর দুজনও আহত হন। মোশারফ হোসেন ২০১৭ সালে বিয়ে করেন। তার ছয় বছরের মেয়ে ও দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
.png)
তিনি আরও জানান, মোশারফ হোসেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তার নিজস্ব দুটি দোকানসহ আরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ৫-৬ মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গেছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। বাংলাদেশিরা লাশ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।
নিহতের বাবা নুর ইসলাম বলেন, ছেলের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, যুবকের মরদেহ দেশে আনতে প্রশাসন থেকে পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।