র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে সুজন মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার সোহরাব মোল্লার ছেলে।
জিজ্ঞাসাবাদে সুজন জানায়,১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে তিনি স্বীকার করেন। তিনি আরো ২টি পৃথক মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কথাও স্বীকার করেন। সুজন মোল্লা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন বলে জানান।
.png)
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোপালগঞ্জের কোটালিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মো. সুজন মোল্লাকে ১০০ ইয়াবাসহ খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ শিববাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে সদর থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ আদালতে আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ২০২০ সালে আসামি মো. সুজন মোল্লাকে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে রায় দেন। আসামি মো. সুজন মোল্লা বিচারকার্য চলাকালীন আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে গিয়ে পলাতক ছিলেন।