ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমড়া গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ৮ জুলাই ২০২৪
আমড়া গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ফটো

নওগাঁর পত্নীতলা উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন খালেক হোসেন নামে এক বৃদ্ধ। 

সোমবার সকালে উপজেলার কেসবপুর জালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খালেক হোসেন ঐ গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলার থানার ওসি (তদন্ত) মো. সেলিম রেজা।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন খালেক। পাশাপাশি গরুর ব্যবসা করতেন তিনি। ফলে অনেকেই তার কাছ থেকে টাকা পেতেন। আর এসব ঋণ পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দেন তিনি। 

তিনি আরো বলেন, তার এক ছেলে আছে। তার বাবাও বেঁচে আছেন। কিছুদিন আগে জমি বিক্রি করে ঋণের পাঁচ লাখ টাকা শোধ করেছিলেন। পাওনাদারের ভয়ে তিনি বাড়িতে থাকতেন না। সকালে বাড়ির পাশে আমড়া গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো দাবি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!