ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২৫ মার্চ ২০২৪
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মনসুরাবাদ আবাসিক এলাকার ভাড়া বাসায় একটি কক্ষে গলায় ফাঁস নেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বিবাহিত ছিলেন। ঘটনার সময় তার স্বামী বাসার বাইরে ছিলেন।

মৃত ছাত্রীর নাম নাম শারভিন সুলতানা। তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও মেহেরপুরের সালদা থানার আজিজুল ইসলামের মেয়ে।

Advertisement

জানা গেছে, স্বামীসহ শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন শারভিন সুলতানা। তবে ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না।  

পাবিপ্রবির প্রক্টর ড. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। ওড়না কেটে মরদেহ নামানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার স্বামী রাতে বাসায় এসেছিলেন তবে ঘটনার সময়ে তিনি ছিলেন না। ওই ছাত্রীর বাবা-মা পাবনায় রওনা হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তার স্বামী ও বাবা-মায়ের সঙ্গে কথা বলার পর বিষয়টি জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!