মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সখীপুর উপজলার মহানন্দপুর গ্রামের আসলামের ছেলে সাগর আহমেদ (২১) ও একই উপজেলার জিতাশ্বরি মরিচপুরিচালা গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ (২১)। এ সময় মামলার অপর আসামি ফরহাদ হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
.png)
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
মামলা সূত্রে জানা যায়, সাগর ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ২৯ জুন রাত ৯টার দিকে নাইচকে নিয়ে ঐ ছাত্রীর সঙ্গে দেখা করতে যান। পরে ঐ ছাত্রীকে বাসারচালা পশ্চিমপাড়া একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তারা। পরদিন তারা আবার একই স্থানে ডেকে নিয়ে পুনরায় ঐ ছাত্রীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। মঙ্গলবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।