ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ১৬ জুন ২০২৪
চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে চাঁদপুরের ৫০ গ্রামের মানুষ। 

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী। ঈদের দ্বিতীয় জামাত পরিচালনা করেন আবু ইয়াহিয়া জাকারিয়া মাদানী।

জানা যায়, জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফ, উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, কচুয়া ও শাহরাস্তিসহ আরো বেশ কয়েকটি উপজেলার অর্ধশত গ্রামের বাসিন্দারা এই ধর্মীয় উৎসবে শামিল হচ্ছেন।

Advertisement

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পিরজাদা আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানি বলেন, মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পিরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা পালন করছেন।

তিনি আরো বলেন, সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ। তাই রোববার সেখানে পশু কোরবানি দেওয়া হবে। একইসঙ্গে বিশ্বের অন্যদেশগুলোতেও একই দিনে ঈদ উদযাপন হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!