সদর উপজেলার ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, তার ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি পাড়ায় কিছু সংখ্যক লোক ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন। এর মধ্যে একটি অংশ পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফে মাওলানা মোহাম্মদ গোলাম নবীর নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন।
সানা উল্যাহ জানান, প্রায় ৫০ বছর আগে থেকে ওই গ্রামে পীর সাহেবের অনুসারীরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন।
.png)
অপরদিকে একই গ্রামের অপর অংশের নেতৃত্বে ছিলেন পূর্ব সুলতানপুর রশিদিয়া দরবার শরীফের মরহুম মাওলানা গোলাম কিবরিয়া পীরমিয়ার ছেলে মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর পশু কোরবানি করা হয়েছে।
পরশুরাম থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ফেনীর পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় গত কয়েক বছর থেকে মীর হোসেনের নেতৃত্বে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়। এ সময় পশু কোরবানি করা হয়।