নিহতরা হলেন- বগুড়া জেলার সোনাতালা এলাকার দুলু শেখের ছেলে মালেক শেখ (৩৫) ও একই এলাকার আফসার বেপারীর ছেলে লিটন বেপারী (৪৫)।
পুলিশ জানায়, কবির সরদারের বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের জন্য মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নতাকর্মীকে (সুইপার) ১০ হাজার টাকা চুক্তিতে নিয়ে আসা হয়। ভোর ৪টার দিকে তারা ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিলেন। এ সময় লিটন ট্যাংকের ভেতরে নামলে হঠাৎ করেই নিচে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধারে অপর শ্রমিক মালেক শেখ নামলে তিনিও আর উপরে ওঠে আসেননি। তাদের সাড়া না পেলে ফায়ার সার্ভিসে খবর দেন বাড়ির লোকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
.png)
ডামুড্যা ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ কীর্তনীয়া বলেন, সেপটিক ট্যাংকের ভেতর প্রচুর বিষাক্ত গ্যাস ছিল। আমরা গ্যাস অপসারণ করে ভিকটিম দুজনকে উদ্ধার করি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।