ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে ৫ বছরের মেয়েকে হত্যার পর নিজের গলা কাটলেন বাবা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ১২ জুন ২০২৪
যে কারণে ৫ বছরের মেয়েকে হত্যার পর নিজের গলা কাটলেন বাবা
নিহত বাবা ও মেয়ে

চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। মঙ্গলবার (১১ জুন) রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই পাঁচ বছর বয়সী মেয়েকে হত্যার পর নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন নাঈম। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার ও তার পাঁচ বছর বয়সী মেয়ে রাবেয়া বশরী। নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছে। সামনের রুমে বোন থাকলেও তারা কিছু টের পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!