ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গি আস্তানায় অভিযান চলছে, মিলল যে অস্ত্র ও গুলি

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ৮ জুন ২০২৪
জঙ্গি আস্তানায় অভিযান চলছে, মিলল যে অস্ত্র ও গুলি
ঘিরে রাখা জঙ্গি আস্তানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে প্রথমে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাড়িতে বোম সাদৃশ্য কোনো কিছু থাকতে পারে সন্দেহে এরইমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে টিমটি এসে দ্বিতীয় ধাপে অভিযান চালাবে বলে প্রশাসক সূত্রে জানা গেছে।

শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটি ডুয়েটের সাবেক প্রফেসর মো. আব্দুল মান্নানের।

Advertisement

নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক থেকে খামারটি ঘিরে রেখেছেন। প্রাথমিকভাবে আমরা একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি পেয়েছি। এছাড়াও ট্রেনিংয়ের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এখানে বোমা থাকার আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলে সাধারণ জনতার ভিড়এদিকে, ঘটনাস্থলে পৌঁছেছেন ডিআইজি আব্দুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এরই মধ্যে খামারটির ভেতরে পরিদর্শন করেছেন তারা। 

ডিআইজি আব্দুল্লাহ চৌধুরী বলেন, ‘এই খামারটির ভেতরে ব্যায়াম করার কিছু সরঞ্জাম পাওয়া গেছে। তাছাড়া একটি কক্ষ রয়েছে, ধারণা করা হচ্ছে কক্ষটি সাউন্ড প্রুফ। এর মধ্যে বোমাও থাকতে পারে। যে কারণে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর চূড়ান্ত অভিযানে যাব আমরা।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!