ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় জঙ্গি আস্তানার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৮ জুন ২০২৪
নেত্রকোণায় জঙ্গি আস্তানার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ঐ বাড়িটি ঘিরে রাখা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক থেকে খামারটি ঘিরে রেখেছেন। প্রাথমিকভাবে আমরা একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি পেয়েছি। এছাড়াও ট্রেনিংয়ের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এখানে বোমা থাকার আশঙ্কা রয়েছে।

Advertisement

এদিকে, ঘটনাস্থলে পৌঁছেছেন ডিআইজি আব্দুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এরই মধ্যে খামারটির ভেতরে পরিদর্শন করেছেন তারা। 

ডিআইজি আব্দুল্লাহ চৌধুরী বলেন, ‘এই খামারটির ভেতরে ব্যায়াম করার কিছু সরঞ্জাম পাওয়া গেছে। তাছাড়া একটি কক্ষ রয়েছে, ধারণা করা হচ্ছে কক্ষটি সাউন্ড প্রুফ। এর মধ্যে বোমাও থাকতে পারে। যে কারণে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর চূড়ান্ত অভিযানে যাব আমরা।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!