ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় পুকুরে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১, ৪ জুন ২০২৪
দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় পুকুরে মিলল মাদরাসাছাত্রের মরদেহ
মৃত সাঈদ। ছবি: সংগৃহীত

ফেনী শহরের শান্তি কোম্পানি জামে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় আবু সাঈদ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর থেকেই নিখোঁজ ছিল সে।

মৃত সাঈদ আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় ভূঞা বাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে সাঁতার কাটছিল সাঈদ। সবার অগোচরে ডুবে গেলেও অন্যরা টের পায়নি। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে সহপাঠীরা চলে যায়। সন্ধ্যার পর পাশের গ্যারেজে তার ব্যাগ ও জুতা দেখে সন্দেহ হলে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে পানিতে নামার দৃশ্য দেখে আশপাশের লোকজন পুকুরে খুঁজতে থাকেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!