ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ২৭ মে ২০২৪
খালে ডুবে প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পানিতে ডুবে মো. মনসুর আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) উপজেলার ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

মনসুর আলম পোপাদিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌধুরী বাড়ির লেদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় মনসুর আলমকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খালে জাল দিয়ে মাছ ধরতেন মনসুর। খাল থেকে জাল টেনে তোলার সময় পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পূজা ভৌমিক বলেন, হাসপাতালে আনার আগেই ঐ বৃদ্ধের মৃত্যু হয়। তিনি পানিতে ডুবে যান বলে জেনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!