ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলে নেমে পুকুরে ডুবে মরল দুই বোন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ২৯ মে ২০২৪
গোসলে নেমে পুকুরে ডুবে মরল দুই বোন
ফাইল ফটো

সিলেটের জকিগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের সাত বছরের মেয়ে ইভা ও ইকরাম উদ্দিনের আট বছরের মেয়ে শুভা। তারা সম্পর্কে চাচাতো বোন।

Advertisement

জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!