ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৪৮ ঘণ্টার মধ্যে যা ঘটতে যাচ্ছে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২৮ মে ২০২৪
সিলেটে ৪৮ ঘণ্টার মধ্যে যা ঘটতে যাচ্ছে
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এরইমধ্যে উপকূল অতিক্রম করেছে। তবে স্থলভাগে এর নিম্নচাপের প্রভাব রয়েছে সিলেটে। যার কারণে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। রেমালের নিম্নচাপ এবার স্থলভাগে বেশি সময় অবস্থান করছে যা আমাদের দেশে অস্বাভাবিক এমনটাই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। 

এদিকে, সিলেটের অনেকেই মনে করছেন ঘূর্ণিঝড় রেমাল সিলেটে অবস্থান করছে যা সঠিক নয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন। 

সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৭ মিলিমিটার ও ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

Advertisement

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের অবস্থান সাগর পর্যন্তই। এর পরে সেটি আর ঘূর্ণিঝড় থাকে না। এটি তখন নিম্নচাপে পরিণত হয়। আর এই নিম্নচাপের কারণে স্থলভাগে বাতাস ও বৃষ্টিপাত হয়। যার কারণে সিলেটেও বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে।  

তিনি আরো বলেন, এবার বিষয়টি আমাদের দেশে অস্বাভাবিক। কারণ স্থলভাগে নিম্নচাপ এতো সময় থাকে না। এবার নিম্নচাপ বেশি সময় স্থলভাগে থেকেছে। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।  এরইমধ্যে সকাল থেকে ১২টা পর্যন্ত ৩৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!