ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত বাস উল্টে পড়ে গেল পুকুরে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৮ মে ২০২৪
চলন্ত বাস উল্টে পড়ে গেল পুকুরে
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জের ফকিরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাস উল্টে পাশের পুকুরের পানিতে পড়ে গেছে। এ সময় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় কবলিত বাসটির নাম আল আরাফাহ। এই বাসটি ঢাকার উদ্দেশ্য রামগঞ্জ থেকে ছেড়ে এসেছিল। পরে ফকির বাজারের কাছে আসলে যাত্রীসহ বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। একজন শিশু মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত বাসটিও উপরে তুলতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!