ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় টি‌নের চালার নি‌চে চাপা প‌ড়ে বৃদ্ধ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩, ২৮ মে ২০২৪
কুষ্টিয়ায় টি‌নের চালার নি‌চে চাপা প‌ড়ে বৃদ্ধ নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চলমান ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে কুষ্টিয়ার মিরপুরে টিনের চালার নি‌চে পড়ে বাদশা মল্লিক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মল্লিক ওই এলাকার মৃত খবির মল্লিকের ছেলে। চিথ‌লিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান এনামুল হক বাবলু ঘটনার সত‌্যতা‌ নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি ব‌লেন, সোমবার সকালে ঘুর্ণিঝড় রেমালের দমকা হাওয়ায় দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ির টিনের চালা ভেঙ্গে পড়ার উপক্রম হ‌য়। এ সময় বাদশা  ঠেকা‌তে গে‌লে টি‌নের চালা ভে‌ঙে তার উপর প‌ড়ে। এ সময় চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।

Advertisement

এ ঘটনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!